September 30, 2026, 4:00 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের আগে আমেরিকা স্বার্থের জন্য ইস্যু তৈরি করেছিল : এমপি মোমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেট-১ আসনের এমপি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমেরিকা (যুক্তরাষ্ট্র) কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য। তারা অনেক কিছুই চায়। তারা ভেবেছে নির্বাচনের আগে চাপ দিলে তা পাওয়া যাবে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোমেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। তবে স্বাধীন হওয়ার পর জাতিসংঘের সদস্য পদ পেতে তারা পক্ষে ছিল। আমেরিকা ও ইউরোপিয়ন ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আনন্দিত বলেও জানান তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র উপস্থিত ছিলেন। সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেটে ফিরে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আজকের বাংলা তারিখ



Our Like Page