April 5, 2026, 3:34 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া : ফখরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া? তার জবাব বেশ কৌশলীভাবে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি নির্বাচন করবেন না সেটা কি আমরা বলেছি? উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন।

খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো-কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে।

শুক্রবার (২৯ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারেক রহমানের ফেরার সঙ্গে নির্বাচনের তফসিলের সম্পর্ক নেই। আমরা আশা করছি খুব শিগগিরই ফিরবেন তিনি। এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ওপর।

বক্তব্যে যতই উত্তাপ থাকুক, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোনও সাজানো রাজনীতি করি না। ভোটের আগে জোট হবে কি না, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, সাজানো বিরোধী দল তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ। এটা আমাদের কাজ না।

দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনও সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, এটা নির্ভর করবে নির্বাচনের পূর্বে কী রকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার ওপরে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক কখনও গভীর ছিল না, প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page