September 30, 2026, 5:42 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজমান : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থাী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোর জবরদস্তী নেই। য়ার যার খুশী মতো পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

মন্ত্রী আজ সকাল ১০টায় সিলেট নগরীর দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমস মন্তব্য করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে বন্ধের দিন, ভোটের দিন, উৎসবের দিন, এদিন বিএনপির হরতাল ঢংঢাং। শুধু মিডিয়াতে বলার জন্য একর্মসুচী। আসলে বাস্তবে নির্বাচনে হরতাল বলতে কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, সিলেটসহ দেশে নির্বাচনে খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে। কোথাও জোর জবরদস্ত নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে।
এসময় মোমেন বলেন, এবার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তরুণ ভোটাররা ভোট দিতে আসবেন বলে আমাদের বিশ্বাস। তাছাড়া সিলেটে মানুষজন ভোট দিতে আগ্রহী। ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত সিলেট সিটি নির্বাচনেও ৪৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে আমেরিকাতেও কখনো ৪৪ কখনো ৩৩ শতাংশ ভোট হয়। সুতরাং, নট ব্যাড। টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্মের লোকজন যাদের কিছু টাকা পয়সা আছে তারা এরকম ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যান। এই ছুটিতেও অনেকে ঘুরতে চলে যেতে পারেন। তবে নির্বাচনে তা খুব একটা প্রভাব ফেলবে না।
এসময় তিনি বলেন, আমাদের দল আওয়ামী লীগ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে। আমাদের দলে ভোট দিলে দেশের উন্নয়ন ও মঙ্গল হয়। দেশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে। আমি আশাবাদী জনগণ নৌকা মার্কায় বিপুলভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়ী করবে। এসময় তার সাথে পরিবারের সদস্যসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page