অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকদের কোনো তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। বলেন, ‘আমাদের সার্ভার সুরক্ষিত আছে।’
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে রবিবার দুপুরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এনআইডি ডিজি বলেন, ‘তবে ১৭১টি প্রতিষ্ঠান এনআইডি সার্ভার থেকে সেবা নেয়। তাদের মাধ্যমে তথ্য ফাঁস হয়েছে কি না খতিয়ে দেখা হবে। তদন্ত করে সেই প্রতিষ্ঠানকে শনাক্ত করে তাদের সার্ভিস বন্ধের পাশাপাশি চুক্তিও বাতিল করা হবে।’