September 29, 2026, 10:26 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে কারও মাতব্বরি সহ্য করবো না : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের বিদেশি চাপে নেই উল্লেখ করে এ নিয়ে কারও মাতব্বরি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো চাপের মুখে নেই, কারণ আমরা অত্যন্ত পরিষ্কার যে, আমরা সুন্দর একটি নির্বাচন করবো। অন্যরা পছন্দ করুক বা না করুক, এটি তাদের সমস্যা। তারা চাপের মুখে পড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমরা টিকে থাকবো।

মন্ত্রী আরও বলেন, আমরা চাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো কারচুপি চাই না। স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই। সেখানে কেউ যদি আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়, আমরা স্বাগত জানাই। তবে কেউ যদি মাতব্বরের ভূমিকা নিয়ে আসে, আমরা তা সহ্য করবো না। আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাউকে ভয় পান না।

নির্বাচন ইস্যুতে সরকার চাপে আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রক্সি ওয়্যার দেখতে চাই না। কারণ অত্যন্ত পরিষ্কার যে, সুন্দর একটি নির্বাচন করবো। অন্যরা পছন্দ করুক বা না করুক, এটি তাদের সমস্যা।

আজকের বাংলা তারিখ



Our Like Page