September 3, 2026, 11:27 am
শিরোনামঃ
ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বর্হিবিশ্বপর কোন চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠ নির্বাচনের জন্য কি কি কাজ করছি। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইটিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে তারা মুভমেন্ট করবেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page