May 4, 2026, 2:22 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে সন্ত্রাস-জঙ্গি কর্মকান্ড দমন করা : হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে কঠোরভাবে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা।

আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি এখন রাজনৈতিক কর্মকান্ডের মধ্যে নেই। ভ্রান্ত রাজনীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ধীরে ধীরে এই দলটা সন্ত্রাসী ও জঙ্গি দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, যে কোন সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকান্ড কঠোরভাবে দমন করাই হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ। নির্বাচনের পর এখন নতুন সরকার গঠন করা হবে। নতুন সরকারের প্রথম কাজ হবে দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড কঠোরভাবে দমন করা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশিদের মাঝে অনেক মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়ার চেষ্টা করা হয়েছিল এবং এই কাজটি করেছিল বিএনপি ও জামায়াত।
তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশি-বিদেশি আর কারোর কোন কিছু বলার থাকবে না।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page