April 13, 2026, 3:59 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে সিআইডি পরিচয়ে হোটেলে জরিমানা করতে গিয়ে যুবক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে ভুয়া সিআইডি পরিচয়ে হোটেলে জরিমানা করতে গিয়ে মো. রুবেল মিয়া (২৩) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড মোড়ের ‘আব্বাসিয়া’ খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

রুবেল উপজেলার রনচন্ডী কিশামত পাড়া গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে হোটেল মালিক আব্বাস মিয়া জানান, রুবেল নিজেকে সিআইডির জুনিয়র অফিসার পরিচয় দিয়ে হোটেলে প্রবেশ করেন। কিন্তু তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রুবেল মিয়া নিজেকে সিআইডির জুনিয়র অফিসার পরিচয়ে ‘আব্বাসিয়া’ হোটেলে প্রবেশ করে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করেন। হোটেলের খাবার পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকার অভিযোগে হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এতে হোটেল মালিকের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আটক করে।

ওসি রাজীব কুমার রায় বলেন, ‘জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া সিআইডির ভুয়া পরিচয়ে ওই দোকানে জরিমানা আদায়ের কথা স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে নিজ নামে সিআইডির একটি ভুয়া আইডি কার্ড, একটি স্ট্যাম্পের ফটোকপি এবং দুটি মোবাইল ফোন পাওয়া যায়।’

‘হোটেল মালিক আব্বাস মিয়ার এজাহারের প্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page