August 7, 2026, 1:16 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীর বিয়েবাড়িতে মাংস কম দেওয়ায় তুলকালাম কান্ড ; বরের পিতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীতে বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরের পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই মেয়ের বাবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) রাত ১টার দিকে উপজেলার জলঢাকার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরু মিয়া। তিনি রংপুরের হাজিরহাটের উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিকভাবে আনারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সঙ্গে বিয়ে ঠিক হয় নিহত নুরু মিয়ার ছেলে জোনাব আলীর। বিয়ের দিন কনে বাড়িতে ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় ২৫০ জন বরযাত্রী আসেন। খাওয়ার সময় মাংস কম পাওয়ায় কথা কাটাকাটির সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বরের পিতা নুরু মিয়া নিহত হন।

ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছে কনের পরিবারের বাকি লোকজন।বরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

জলঢাকা থানার ওসি ফিরোজ কবীর জানান, মারামারির ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page