October 12, 2026, 6:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীর বেকারদের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকরির আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা আলমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

এই ব্যক্তি নীলফামারী সদর উপজেলার বাবরিঝাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার দেওয়া তথ্যমতে চক্রের শাহীন (৩২) ও মোস্তফা কামাল (৩৭) নামের আরও দুই জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় একেক সময় একেক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। উত্তরা ইপিজিডের এভারগ্রিন নামের একটি কারখানা গত রবিবার (১৩ আগস্ট) মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।। প্রাথমিকভাবে আসামি শাহীন দোষ স্বীকার করেছে।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page