August 11, 2026, 2:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলি পার্লামেন্টের সামনে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি পার্লামেন্টের সামনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে একদল মানুষ বিক্ষোভ করেছেন। তাঁদের অনেকের পরিবারের সদস্য ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে নিহত হয়েছেন। অনেকের পরিবারের সদস্য হামাসের কাছে জিম্মি।

এমনই একজন হলেন মাওজ ইনোন। গত ৭ অক্টোবর নেটিভ হাআসারা এলাকায় হামাসের বন্দুকধারীর হামলায় মাওজের মা-বাবা নিহত হয়েছেন। মাওজ ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের ছবি দেওয়া একটি পোস্টারের সামনে দাঁড়িয়েছিলেন।

মাওজ বলেন, তিনি দুঃখের সাগরে ডুবে রয়েছেন। তিনি আরও বলেন, ‘সরকার আমার মা-বাবার সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছেন। সরকার গাজায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪০০ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। জিম্মি করে রাখা ২৪০ জনের সঙ্গে প্রতারণা করেছে।’

মাওজের ৭৬ বছর বয়সী মা বিলহা নেতানিয়াহুর বিরোধী ছিলেন। মাওজের মা বিলহা ও বাবা বিক্ষোভে যাচ্ছিলেন। সে সময় তাঁদের হত্যা করা হয়। মাওজ বলেন, ‘আমি এ কারণে বিক্ষোভে এসেছি। আমি এখানে বলতে এসেছি—চলে যাও, চলে যাও।’

মাওজ ও তার সঙ্গে থাকা বিক্ষোভকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, হামাসের হাতে পরিবারের সদস্যরা জিম্মি থাকলে তাঁরা কী করতেন।

মাওজ ও তার সঙ্গে থাকা বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তারা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ চালিয়ে যাবেন। ইসরায়েলের পার্লামেন্টের বাইরে রাস্তায় বিক্ষোভকারীরা তাঁবু বসিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page