October 9, 2026, 2:00 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   সাঁতার শিখুন, জীবন বাঁচান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নেত্রকোণায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রশাসক বাংলোর সম্মুখ পুকুর পাড়ে এক সচেতনতামূলক পথ সভার আয়োজন করা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘বারসিক’-এর সহযোগিতায় আয়োজিত এই পথসভায় ব্যক্তিগত উদ্যোগে সাঁতার প্রশিক্ষক, শিশু, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে জেলাজুড়ে নিয়মিত সাঁতার প্রতিযোগিতার আয়োজনের জোর দাবি জানান। একই সঙ্গে বক্তারা বাংলাদেশ শিশু একাডেমিসহ সংশ্লিষ্ট অধিদপ্তর ও দপ্তরগুলোকে সাঁতারের গুরুত্ব নিয়ে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণের তাগিদ দেন।

সভায় বক্তারা শহরের মোক্তার পাড়ার একমাত্র পুকুরটির ইজারা বাতিল করে আবর্জনা মুক্ত করা এবং সর্বসাধারণের সাঁতারের জন্য উপযোগী ও উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।

ব্যক্তিগত উদ্যোগে শিশু-কিশোরদের সাঁতার শেখানো প্রশিক্ষকরা বলেন, জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারিভাবে সাঁতার প্রশিক্ষক নিয়োগ দেয়া হলে এ কার্যক্রমকে জাতীয়ভাবে কাজে লাগানো সম্ভব। এর মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানোর পাশাপাশি শিশু-কিশোরদের মাদকমুক্ত রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দেশে ও বিদেশে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সংবাদকর্মী আলপনা বেগমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, সাঁতার প্রশিক্ষক আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, অভিভাবক শাহজাহান কবীর এবং ‘বারসিক’ প্রতিনিধি খাদিজা আক্তার লিটা।

পথসভায় উপস্থিত সকলে নিজ নিজ দায়িত্ববোধ থেকে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page