April 4, 2026, 9:41 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনার তারা বানু ভিক্ষা করে কিনলেন শেখ হাসিনার ছবি ; টাঙালেন নিজের ভাঙা ঘরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেরা গ্রামের ৭৫ বছরের বৃদ্ধা তারা বানু। মানবেতর জীবন-যাপন। ভিক্ষাবৃত্তিই বেঁচে থাকার একমাত্র অবলম্বন।দুই ছেলে আর এক মেয়ের সংসার ছিল তার। ২-৩ বছর আগে অসুস্থতাজনিত কারণে এক ছেলে ইন্তেকাল করে, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। বড় ছেলে (বয়স-৫৫) যিনি পরিবারের ইনকাম করার একমাত্র অবলম্বন সেও শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বাড়িতে অসুস্থতার জন্য পরে থাকেন, মানবেতর কষ্টের জীবন যাপন তাদের।সারা দিন ভিক্ষা করে যা পান তা দিয়েই তারা বানুর কোন রকম চলে সংসার।

বাড়িতে ঢুকতেই দেখা যায় ঘরের ভেতর টাঙ্গানো জননেত্রী শেখ হাসিনার ছবি, প্রথমে তারা বানু কে বাড়িতে না পেলেও আসার সময় ভিক্ষা করে ফেরার সময় রাস্তায় দেখা হয়, বিশেষ কৌতুহলের কারণে আগ্রহ ছিল জননেত্রীর ছবিটির ব্যাপারে জানার,

প্রশ্নের উত্তরে তারা বানু উত্তর দিলেন ভিক্ষা বৃত্তিই করে করে শেখের বেটি শেখ হাসিনার ছবিটি অনেক আগেই উনি কিনেছেন।

তারা বানুর কথার মধ্যে ছিল একটি আবেগের মুচকি হাসি। এটাই নিখাদ ভালোবাসার এক আদর্শ অনুভূতির শ্রেষ্ঠ আবেগের জায়গা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রতি।

তারা বানু বলেন, আমার জন্য দরকার ছোট্ট একটি ঘর যাতে আমি আমার অসুস্থ ছেলেকে নিয়ে শান্তিতে ঘুমাতে পারি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এবং দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন মিয়াকে অবহিত করলে তারা বানুকে একটি ঘর করে দেবেন এবং সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page