October 29, 2026, 5:54 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় কালো পতাকা নিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে নিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরনপুর বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। তাদের কারও হাতে ছিল কালো পতাকা, আবার কেউ ব্যানার বহন করছিলেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি তারা শুনেছেন। ভিডিও পর্যালোচনা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

স্থানীয় অন্তত চারজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার সকাল পৌনে আটটার কিছুক্ষণ পর হঠাৎ করে বেশ কিছু যুবক একত্র হন। পরে তারা কালো পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। প্রায় পাঁচ মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page