September 21, 2026, 3:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনা-মদন সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ; স্বামী-স্ত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনা-মদন সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের সন্তান।

জেলার আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী আজারুল ইসলাম নান্টু খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁ গ্রামের মৃত লুৎফুর রহমান ছেলে এবং তার স্ত্রী নাইসা আক্তার।

তারা নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নান্টু তার স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম খালিয়াজুরীতে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে মদন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল আরোহী সকলেই রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নান্টুকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত নান্টুর স্ত্রী নাইসা আক্তারসহ সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধিন অবস্থায় নাইসা আক্তারের মৃত্যুর খবর পাওয়া যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page