October 17, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষকসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেদারল্যান্ডসের রটারডামের একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত তিনজন হলেন ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪৩ বছর বয়সী একজন শিক্ষক।

প্রথমে মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালানো হয়। এতে ওই বাড়িতে আগুন ধরে যায়। এরপর বন্দুকধারী মেডিকেল সেন্টারে হামলা চালান। এ সময় হাসপাতাল থেকে ভীতসন্ত্রস্ত চিকিৎসাকর্মীদের বেরিয়ে আসতে দেখা যায়। স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদেরও বের করে আনেন তারা। বন্দুকধারী ইরাসমাস মেডিকেল সেন্টারের ছাত্র।

একজন মেডিকেল শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, প্রথমে চতুর্থ তলায় গুলি চলায়। চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রোলবোমা ছোড়া হয়।

বৃহস্পতিবারের গুলি চালানোর পর এক ব্রিফিংয়ে রটারডাম পুলিশ কর্মকর্তারা জানান, ওই বন্দুকধারী দুই বছর আগেও প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। সূত্র: বিবিসি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page