September 30, 2026, 7:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী লিস‌সে শ্রাইনামাখারের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁ‌কে বৈঠ‌ক ক‌রেন মো‌মেন-শ্রাইনামাখা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা দু’দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই মন্ত্রী দু‌’দে‌শের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের ওপর উচ্চরিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে।

ডাচ বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

উভয় মন্ত্রী দুদেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরও সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page