April 4, 2026, 11:54 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালে ছাত্র-জনতার বিক্ষোভ দেশটির অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবারও মন্ত্রীদের আবাসিক এলাকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

মঙ্গলবার নেপালে বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটিতে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশিদের নিজ নিজ হোটেলে অবস্থানের জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হলো। যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের আপাতত নেপালে না আসার নির্দেশনা দেওয়া হচ্ছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ এই দুই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে সোমবার বিক্ষোভে উত্তাল হয় রাজধানী কাঠমান্ডুসহ অন্যান্য জেলা। সরকার সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে মঙ্গলবারও রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত আছে।

মঙ্গলবার কাঠমান্ডু উপত্যকা ও অন্যান্য জেলায় বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছেন। ললিতপুরে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলের ভৈসেপাটির বাসভবনে পাথর ছোড়া হয়। বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page