April 12, 2026, 11:05 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার ; মূলহোতাসহ ৮ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসতঘর থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণের ৬ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

মূলত জোর করে বিয়ে করতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে কবিরহাট থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বিজয়া সেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মূল আসামি মো. সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন ওরফে ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮) এবং সন্ধিগ্ধ আব্দুর রহিম (২০), মো. সাগর (২৮), গাড়িচালক মো. ইয়াছিন আরাফাত ওরফে সাকিব (২৩) ও হেলপার সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।

অপহৃত কিশোরী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে তার মায়ের সাথে যাদবপুর গ্রামে থাকে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বিজয়া সেন বলেন, প্রধান আসামি সুমন স্কুলছাত্রীকে জোরপূর্বক বিয়ে করতে এমন অপহরণের ঘটনা ঘটিয়েছে। সোমবার সন্ধ্যায় ইফতারের সময় ঘরে ঢুকে ওই কিশোরীকে অপহরণ করে। এজহার দায়েরের ৬ ঘণ্টার মধ্যে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আমরা এই ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছি।

তিনি আরও বলেন, মেয়েটি স্কুলে আসা যাওয়ার পথে সুমন উত্যক্ত করত। এছাড়াও দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিয়ে করার জন্য চেষ্টা করছিল সে। ব্যক্তিগত আক্রোশ থেকে সুমন তার বোনদের সহযোগিতায় এই অপহরণ করে। আমরা প্রধান আসামি সুমনসহ সবাইকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করব। আদালতে ভুক্তভোগী মেয়ের জবানবন্দি নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page