April 4, 2026, 9:56 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ককটেল ও মাদকদ্রব্যসহ ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে অভিযান চালিয়ে পারভেজ আলম প্রকাশ বোমা পারভেজ ও তার দুই সহযোগি বেলাল হোসেন এবং ইমরান হোসেন রিসাতকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তাদের কাছ থেকে দুটি ককটেল, ১৬ বোতল বিদেশি মদ ও গাঁজা জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রিকালে এলাকার চিহিৃত মাদক কারবারি বোমা পারভেজ, তার সহযোগি বেলাল ও ইমরানকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের হেফাজতে থাকা দুটি ককটেল, বিদেশী মদ ও গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও পারভেজের বিরুদ্ধে বিষ্ফোরকদ্রব্য আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page