September 21, 2026, 9:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে পুলিশ বন্ধুকে আনতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীতে পণ্যবাহী কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন জয় (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কং অচিন মারমা নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার মন্নান নগরের আনছার কোম্পানীর দরজা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন জয় (৪০) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামের আবুল হোসেনের ছেলে।  তিনি সুর্বণচরের ভূঁইয়ারহাট বাজারের অনিক কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানের মালিক।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে নিজের মোটরসাইকেল নিয়ে পুলিশ কনস্টেবল বন্ধু অচিন মারমাকে জেলা শহর মাইজদী থেকে আনতে যায় আরিফ। সেখান থেকে মোটরসাইকেলযোগে দুজন সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওয়ানা দেন।

পথে রাত ৯টার দিকে মোটরসাইকেলটি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানীর দরজা এলাকার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোনাপুরগামী পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক জয় ও অচিন মারমা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আনোয়ারুল  ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা গাড়িটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page