August 7, 2026, 2:57 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে শ্বশুরের বসতঘর আগুন দিয়ে পোড়ালেন জামাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামাইকে বেকার বলায় শ্বশুরের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘরসহ পাশের গোয়ালঘরে থাকা দুইটি গরু পুড়ে মারা গেছে। এই ঘটনাটি ঘটে নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

রবিবার (৫ মার্চ) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুরনবী মিয়ার বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন রাত ৮ টায় এ ঘটনায় জামাই আলী আকবর ওরফে বেচু মিয়াকে (৩৪) বেগমগঞ্জের দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত বেচু মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. দুলালের ছেলে। তার বিরুদ্ধে শ্বশুর নুরনবী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।

নুরনবী বলেন, ২২ দিন ধরে আমার বড় মেয়ে নাজমুন নাহারের স্বামী বেচু মিয়া বেকার অবস্থায় আমার বাড়িতে থাকছে। এতে আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। পরে তাকে বেকার বলে সামান্য বকাঝকা করে কাজ খোঁজার তাগাদা দেই। এতে সে ক্ষুব্ধ হয়ে আমার বাড়ি ছেড়ে চলে যায়। রবিবার ভোরে আমি মুরগির খামারে কাজে গেলে সে এসে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

চরএলাহী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জলিল বলেন, আগুনে দরিদ্র কৃষক নুরনবীর বসতঘরসহ পাশের গোয়ালঘরে থাকা দুইটি গরু পুড়ে মারা গেছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শ্বশুর নুরনবীর করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page