October 9, 2026, 5:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

তবে শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা কিংবা অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ‘দিনার দোকান’ এলাকায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আহতদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন- স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ৮ নং ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি ওসমান (২৪), সেক্রেটারি রিফাত (২৫), তামজিদ (২১), মুজাহিদ (২২), শিহাব (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াত আমীর আবুল হাসেমের ছেলে মুজাহিদ ছাত্রদলের এক কর্মীকে সিরাজপুর পিএল একাডেমী মাঠে নিয়ে মারধর করে। পরে ছাত্রদল কর্মীরা শিবিরের এক কর্মীকে মারধর করার খবর পেয়ে রাত ১১টার দিকে স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর করে জামায়াত ও শিবির কর্মীরা।

কোম্পানীঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু জানান, শিবিরের ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের তিন-চারজন কর্মীকে পিটিয়ে আহত করে। এর মধ্যে ফারুক নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা বাদী হয়ে এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল হাসেম জানান, পিএল একাডেমী স্কুলের দুদল ছাত্রের আধিপত্য নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির লোকজন আমাদের কর্মীরা চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় অতর্কিত হামলা করে। এতে তামজিদ, মুজাহিদ, শিহাব ও রিফাত আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page