April 11, 2026, 9:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে পরিত্যক্ত অবস্থায় মিলল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে থানা থেকে লুট হওয়া একটি ৩৮ এমএম গ্যাসগান উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদারহাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ধ্যায় নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি লুট করে নিয়ে যান। পরবর্তী সময়ে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদার হাট বাজারের অ্যাডভোকেট খোকন উদ্দিন বাহারের বাড়ি সংলগ্ন নাসিরের স-মিলের গাছের গুড়ির আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৩৮ এমএম গ্যাসগান (মেইড ইন চায়না) উদ্ধার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, উদ্ধার করা অস্ত্রটি থানা থেকে লুট হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সেটি নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page