September 9, 2026, 4:32 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে শাহাজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ভবনের আবাসিক বাসায় আটকে পড়া নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুনের ধোয়া ও তাপে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এরআগে সকাল ১০ টার দিকে বসুরহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) ও হাজী এন্টার প্রাইজের স্টাফ মো. রানা (২৮)।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় ওসব ভবনে বাসাভাড়ায় থাকা ৫ জন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page