October 6, 2026, 1:35 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে যুবকের পায়ের অ্যাংলেটর ভিতর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালীর বেগমগঞ্জে জয়নাল আবেদীন (৪৮) নামের এক যুবকের পায়ে লাগানো অ্যাংলেটের মধ্য থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) সকালে চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতানের সামনে থেকে তাকে আটক করা হয়।

জয়নাল আবেদীন কক্সবাজারের কুতুবদিয়া থানার ৩ নম্বর ওয়ার্ডের উত্তরধুরুং গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে নোয়াখালীতে সরবরাহ করেন।

এ ঘটনায় জয়নালের সহযোগী ইসমাইল হোসেন টিপুকেও (৩৬) আটক করেছে পুলিশ। তিনি বেগমগঞ্জের চৌমুহনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দুজনকে আটক ও ইয়াবা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস ও এসআই ফিরোজ হরতালের ডিউটি করছিলেন। এসময় কয়েকজনকে সন্দেহ হলে জয়নালকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার পায়ে লাগানো অ্যাংলেটের মধ্য থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



Our Like Page