August 5, 2026, 10:53 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর সুবর্ণচরে দুই দালালসহ ৭ রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় তাদের পালাতে সাহায্যকরা দুই দালালকেও আটক করা হয়।

তবে এসময় একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছে বলে জানান আটককৃতরা।

মঙ্গলবার সকালে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এরআগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হচ্ছেন ভাসানচর আশ্রয়ণের ১২নং ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১নং ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নং ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের ছেলে একরাম (১৪ মাস)।

আটককৃত দালালরা হচ্ছেন, মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের আবদুল মালেকের ছেলে নুরু আমিন (৫০) ও একই গ্রামের আলমগীরের ছেলে ইউছুপ (১৯)।

তারা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯নং ক্লাস্টারের খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকা যোগে বের হয়ে আসেন তারা। গভীর রাতে কৌশলে সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দেয় দালালরা।

গভীর রাতে এদিকে-সেদিক ঘুরতে দেখে স্থানীয় লোকজন দুই দালালসহ তাদের ৭ জনকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, আটককৃত রোহিঙ্গা ও দুই দালালদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page