August 11, 2026, 6:48 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো জোটের প্রতিশ্রুত সবগুলো এফ-১৬ ধ্বংস করতে রাশিয়ার ২০ দিন লাগবে : রুশ প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি যখন গাজা যুদ্ধের দিকে সরে গেছে তখন ‘ইউক্রেন হেরে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেছেন, ফ্রন্ট লাইনে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রসর হওয়ার বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাত করে দেয়া হয়েছে। এর ফলে ইউক্রেনের সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা মনোবল হারিয়ে ফেলেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বুধবার মস্কোয় মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সর্বাত্মক পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ইউক্রেন ফ্রন্টলাইনে হেরে যাচ্ছে। রাশিয়ার সেনাবাহিনীর কার্যকর প্রতিরক্ষামূলক পদক্ষেপে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে।

শোইগু বিশেষভাবে রুশ বিমান বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, গত মাসে আকাশপথে ইউক্রেনের ১,৪০০ হামলার প্রচেষ্টা রুখে দিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। তারা এক মাসে ইউক্রেনের ৩৭টি যুদ্ধবিমান ও ছয়টি এটিএসিএমএস ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে তিনি দাবি করেন। ইউক্রেন সরকারের অনুরোধে মার্কিন সরকার গতমাসেই কিয়েভকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের ভূপাতিত যুদ্ধবিমানের সঙ্গে পাশ্চাত্যের প্রতিশ্রুত এফ-১৬ যুদ্ধবিমানের তুলনা করেন। তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যে কয়টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তার সবগুলিও যদি কিয়েভের হাতে আসে তারপরও তা ধ্বংস করতে রাশিয়ার মাত্র ২০ দিন সময় লাগবে। তিনি বলেন, একমাসে ইউক্রেনের যে সংখ্যক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তার সঙ্গে তুলনা করে তিনি এ হিসাব কষেছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page