September 30, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নয়াদিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতীকি ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশেপাশের এলাকায় সোমবার ভোরে ৪ দশমিক শূন্য মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। দিল্লিই ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তাৎক্ষণিকভাবে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের ফলে ভবনগুলো কাঁপতে থাকায় বাসিন্দারা বাইরে ছুটে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পুলিশের সাহায্যের জন্য একটি জরুরি নম্বর জারি করে জানিয়েছে, আমরা আশা করি, আপনারা সবাই নিরাপদে আছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page