August 8, 2026, 1:20 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলা মামলায় গাজীপুর থেকে যুবক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলার মামলায় আবু তাহের নামে এক যুবকককে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু তাহের পঞ্চগড়ের সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ বলেন, ‘গোপন সংবাদে র‌্যাব জানতে পারে আহমাদিয়া সম্প্রদায়ের ওপর হামলার মামলার এক আসামি শ্রীপুরে অবস্থান করছে। র‌্যাব সদস্যরা শুক্রবার ভোরে ফরিদপুর এলাকায় অভিযান চালায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে তাহেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক স্বীকার করেছেন তিনি পঞ্চগড়ের আহমাদিয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় জড়িত। ওই ঘটনার পর থেকে তিনি ফরিদপুর গ্রামে আত্মগোপন করে ছিলেন। শুক্রবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, তাহেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page