July 30, 2026, 11:59 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে নতুন মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় মোবাইল ফোন না পেয়ে মীম আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মীম উপজেলার মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুর গ্রামের সহিদুল ইসলামের মেয়ে। সে সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো।

মিম আক্তারের মা আয়শা বেগম বলেন, মীম একটি পুরনো মোবাইল ব্যবহার করতো। সম্প্রতি মোবাইলটি নষ্ট হয়ে গেলে মেয়ে নতুন একটি মোবাইল কেনার বায়না ধরে। কিন্তু আর্থিক অভাবের কারণে নতুন মোবাইল কেনা তো দূরের কথা পুরনোটি সারাই করার সামর্থ ছিলনা। এই ক্ষোভে ওই শিক্ষার্থী সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পড়ে স্থানীয়রা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page