October 7, 2026, 2:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি অফিসারমুক্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন বরিশাল সদর উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের পুরানবাজার এলাকায় গোলাম সরোয়ারের বাসা তালাবদ্ধ থাকায় বাড়ির সামনে অবস্থান নেন মার্জিন আরা মুক্তা। স্থানীয়দের সহায়তায় দুপুরে বাসার ভেতরে প্রবেশ করেন তিনি।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় পুরানবাজার এলাকার পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাসা তালাবদ্ধ এবং বাসার অপর প্রান্তে একটি সার বীজের দোকানে বসে মোবাইলে চার্জ দিচ্ছেন মার্জিন আরা মুক্তা। জুমার নামাজের সময় হলে তিনি দোকান থেকে বেরিয়ে গোলাম সরোয়ারের তালাবদ্ধ বাসার সামনে বসে বৃষ্টিতে ভিজতে থাকেন।

স্থানীয়রা জড়ো হয়ে বাসার দরজা খুলে ভেতরে যেতে বললে তিনি বলেন, এটা গোলাম সরোয়ারের প্রথম স্ত্রীর বাসা, এখানে ঢুকবেন না। ইজ্জত হানি হচ্ছে, এমন বুঝিয়ে তাকে ধরে বাসার ভেতরে প্রবেশ করান।

খোঁজ নিয়ে জানা গেছে, মার্জিন আরা মুক্তা দীর্ঘদিন পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ওই সময়ে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

বরিশাল উপজেলা কর্মকর্তা মার্জিন আরা মুক্তা বলেন, এখন আমাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। আমি আমার যুদ্ধ চালাচ্ছি, আমার সম্মান বাঁচানোর। এ মূহুর্তে এমন কিছু ঘটনা ঘটেছে তার স্বীকৃতি আমার প্রয়োজন। যদি তা না দেয়, এ ব্যর্থ জীবন নিয়ে আমি সামনে টানব না- এই হচ্ছে মূল মেসেজ।

তিনি আর বলেন, আমি এখানে থাকাবস্থায় বিয়ে হয়েছে অনেক আগেই এবং বিয়ে হয়েছে তা সত্যি। এখন যে অবস্থায় আছি, তাতে তারও সম্মান যাচ্ছে, সেই সঙ্গে আমারও যাচ্ছে; তাতে কিছু করার নেই। সে দরজা বন্ধ করে রেখেছে, যাতে আমি ঢুকতে না পারি, গত পরশু দিনও তাই করেছে।

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বলেন, মুক্তা আমার দ্বিতীয় স্ত্রী। এক বছর চার মাস আগে আমার বোনের মধ্যস্থতায় আমাদের বিয়ে হয়েছে। আমি খুব সকালে বাসা থেকে বের হয়েছি, তাই বাসা বন্ধ পেয়ে সে সামনে দাঁড়িয়েছিল।

 

 



Our Like Page