October 11, 2026, 4:16 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটককে মারধরের ঘটনায় ৩ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনার আমতলীর নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫) এবং নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপরে বরিশালের হিজলা উপজেলা থেকে আগত রাজিব সরদার নামে এক পর্যটকের সঙ্গে অটোরিকশায় বসা নিয়ে ওই তিনজনের প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে পর্যটককে তারা মারধর করে গলা চেপে ধরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে টহলরত ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণিক তাদের আটক করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের আটক করতে সক্ষম হই। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page