October 17, 2026, 4:08 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে ৪ হাজার প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফলে প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আজ দুপুর ১২ টায় শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসের বীজ সংরক্ষণাগার প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার। কৃষি কর্মকর্তা রেদওয়ান তালুকদার, মো.ফোরকান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি কর্মকর্তা  বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। আজ অন্তত ২টি ইউনিয়ন থেকে ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কিছু প্রতিষ্ঠানকে এসব বীজ, চারা ও রাসায়নিক সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী সবাইকে প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হবে। এই প্রণোদনার আওতায় যেসব ফসলের উপকরণ দেয়া হচ্ছে এর ফলে কৃষি উৎপাদন বাড়বে।

প্রণোদনায় উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির  বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারাও প্রদান করা হয়।

এছাড়া দুপুর ১টার দিকে  উপজেলা পরিষদের সামনে লাল ফিতা কেটে  জাতীয় ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। জাতীয় ফল মেলায় তিনটি স্টল ছিল। যেখানে দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন ফলের সমাহার ছিল।

২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page