March 8, 2026, 5:34 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পটুয়াখালীর বাউফলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এসব প্রণোদনার কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

২৫-২৬ রবি মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে ৪০০ জন কৃষককে সরিষা ও ২০০ জন কৃষককে খেসারি বীজ এবং সার প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ফসলগুলোও বিতরণ করা হবে।

প্রতিজন কৃষক ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। আর খেসারির জন্য প্রতিজন ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ, বাউফল থানার এসআই ইব্রাহিম মোল্লা, উপসহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান তালুকদার জুনিয়র, মো. ফোরকানসহ গণমাধ্যমকর্মীরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page