March 16, 2026, 12:33 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন অবমাননা ; বাক স্বাধীনতা আইন পরিবর্তনের চিন্তা নেই : সুইডিস প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, পবিত্র কুরআন পোড়ানোর ঘটনাসহ আরো বেশ কিছু ধর্ম অবমাননার যে ঘটনা ঘটেছে তাতে দেশের বাক স্বাধীনতা আইন পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

তিনি গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সুইডেনের জনগণের বাক স্বাধীনতার পক্ষে।” তবে তিনি দেশটির জনগণকে বাক স্বাধীনতার সুবিধাকে দায়িত্বশীলতা এবং সম্মানের সাথে ব্যবহারের আহ্বান জানান।

ক্রিস্টারসন বলেন, “সুইডেনের মতো মুক্ত দেশে আপনাদের বিরাট স্বাধীনতা রয়েছে। তবে এত বিশাল স্বাধীনতার কারণে বড় দায়িত্বশীলতাও কাঁধে পড়ে। আইনগত সবকিছুই সঠিক নয়। হয়তো অনেক কাজই আইনানুগ হয় কিন্তু তা ভয়াবহ হতে পারে। আমরা বিভিন্ন দেশ এবং জাতির মধ্যে সম্মানজনক একটা জায়গা তৈরির চেষ্টা করছি।”

সংবাদ সম্মেলনে সুইডেনের প্রধানমন্ত্রী বলেন, যদি জাতীয় নিরাপত্তা সুস্পষ্টভাবে হুমকির মুখে পড়ে তাহলে তার সরকার পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর বিষয়টি ঠেকানোর জন্য পুলিশকে অনুমতি দেবে।

গত কয়েক মাস ধরে সুইডেনে দফায় দফায় পবিত্র কুরআনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে গেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বেশ কয়েকটি দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে অথবা বহিষ্কার করেছে। এছাড়া, জেদ্দাভিত্তিক ৫৭ জাতির ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি জরুরি বৈঠক করে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। কুরআন পোড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় এই সংস্থাটি সুইডিশ সরকারের প্রতি হতাশা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page