September 7, 2026, 7:19 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মহাসচিব (পররাষ্ট্রস‌চিব) রিকার্ডো গুয়ারিগলিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষা‌তে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম পশ্চিম ইউরোপের দেশ হিসেবে ইতালির ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতালির দ্বিতীয় রাজনৈতিক পরামর্শক সভার কো-চেয়ার হিসেবে যোগ দিতে আসা ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়াকে স্বাগত জানান।

এ‌দি‌কে, রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শক সভায় বসে‌ছে বাংলাদেশ ও ইতালি। বৈঠ‌কে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পক্ষে রিকার্ডো গুয়ারিগলিয়া নেতৃত্ব দি‌চ্ছেন। বৈঠ‌কে প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং অভিবাসন ইস্যু গুরত্ব পাবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সং‌শ্লিষ্টরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page