November 6, 2026, 8:34 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পরামর্শ সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“ যারা তাদের রবের আহŸানে সাড়া দেয়, নামায পড়ে, পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাদের যে জীবিকা দিয়েছি তা হতে ব্যয় করে। সূরা : শুরা ঃ আয়াত : ৩৮)

১. হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যান্য বিষয়ের মধ্যে আমাদের ইস্তিখারা করা সম্পর্কে এভাবে শিখাতেন যেরূপ কোরআনের কোন সূরা শিক্ষা দিতেন। তিনি ইরশাদ করতেন, তোমাদের কোন কাজ করার ইচ্ছা করে সে যেন দু’রাকাত নফল নামায পড়ে নেয়। তারপর যেন নিম্নের দো’আ পড়ে। “আল্লাহুম্মা ইন্না আসতাখিরুকা বিইলমিকা, ওয়া আসতাকদিরুকা বিকুদরাতিকা————-ওয়া আকিবাতি আমরি। অর্থাৎ “হে মহান আল্লাহ্! আমি তোমার কাছে কল্যাণ চাই, তোমার ইলমের মাধ্যমে। তোমার কাছে শক্তি কামনা করি, তোমার প্রদত্ত কুদরতের সাহার্য্যে। তোমার কাছে অনুগ্রহ চাই, তোমার মহা অনুগ্রহ হতে, তুমি সর্বোপরি ক্ষমতাবান। আমার কোন ক্ষমতা নেই, তুমি সর্বজ্ঞ, আমি কিছুই জানি না, তুমি সকল গোপন বিষয় সম্পর্কে পূর্ণ অবগত। হে মহান আল্লাহ্! তোমার ইলেম যদি একাজ- যা আমি করতে চাই, আমার দ্বীন আমার জীবন-যাপন ও কর্মফলের দিক হতে দুনিয়া ও আখিরাতের দিক দিয়ে ভাল হয়, তা হলে তা করার শক্তি আমাকে দাও, সেই কাজ আমার জন্য সহজ করে দাও এবং তাতে আমার জন্য বরকতময় কর। পক্ষান্তরে তোমার ইলমে উক্ত কাজ যদি আমার দ্বীন, আমার জীবন-যাপন ও কর্মফলের দিক হতে দুনিয়া অথবা পরকালের দিক দিয়ে মন্দ হয়, তাহলে আমার ধ্যান-কল্পনা উক্ত কাজ হতে ফিরিয়ে নাও, তার খেয়াল আমার অন্তর হতে দূরীভূত করে দাও। আমার জন্য যেখানে ভাল ও কল্যাণকর রয়েছে তার ফয়সালা করে দাও এবং আমাকে তারই ওপর সন্তুষ্ট করে দাও। এরপর নিজের প্রয়োজনের কথা বলবে।  (বোখারী শরীফ)

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page