October 17, 2026, 6:28 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পর্যটন খাত উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ : সালমান এফ রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালদ্বীপে বিভিন্ন পণ্য রপ্তা‌নি এবং পারস্পরিক বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়ন ছাড়াও পর্যটন খাতে দেশটির বিদ্যমান অভিজ্ঞতার প্রেক্ষাপটে বাংলাদেশের পর্যটন খাত উন্নয়নে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে তার গুলশানের কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহ। মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরও জোড়দার ও বহুমুখী করার বিষয়ে আন্তরিক পরিবেশে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, মালদ্বীপের পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধ হতে পারে। মালদ্বীপের রিসোর্ট ও হোটেল সংশ্লিষ্ট সাপ্লাই চেইনে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। এছাড়া, দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিরও সুযোগ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্যে-বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মালদ্বীপের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ আলী জান্নাহ বলেন, আমরা সমন্বিত যৌথ উদ্যোগ নিতে পারি, যা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে। বাংলাদেশি কর্মীদের মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশটির সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page