October 16, 2026, 9:31 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের বক্তব্যেই ইরানী ড্রোনের কার্যকারিতা স্পষ্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর এমন বক্তব্যই আমাদের ড্রোনের কার্যকারিতা স্পষ্ট করেছে। এমন মন্তব্য করেছেন ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষস্থানীয় জেনারেল। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের তৈরি ড্রোন নিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। ওয়াশিংটনের দাবি, ইরান কর্তৃক রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন সরবরাহের বিষয়টি স্পষ্ট এবং এর যথেষ্ট প্রমাণও রয়েছে।

গত ১৪ ডিসেম্বর কিয়েভে ইরানের তৈরি ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এমন দাবি করেন। তিনি বলেন, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতা ইউক্রেনসহ পুরো দুনিয়ার জন্য হুমকি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ৩০০টিরও বেশি কামিকাজে ড্রোন সরবরাহ করার বিনিময়ে রাশিয়া এখন ইরানকে উন্নত সামরিক উপাদান সরবরাহ করতে চায়। কিন্তু এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা উভয়কেই ক্ষতিগ্রস্ত করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page