October 13, 2026, 9:41 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে ব্যাপকভাবে তেল কিনছে ন্যাটো জোটভুক্ত তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার কাছ থেকে ন্যাটো জোটের অন্যতম সদস্য তুরস্ক ব্যাপকভাবে তেল কেনা শুরু করেছে। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, তুরস্কের ইতিহাসে বর্তমানে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিনছে দেশটি।

বলা হচ্ছে, পশ্চিমা প্রভাব বলায়ে থাকা দেশগুলোর মধ্যে তুরস্কই এখন রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারকে পরিণত হয়েছে। মস্কোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বহু দেশ রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি স্থগিত রেখেছে।

ন্যাটো জোটের সদস্য হওয়া সত্বেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি দেশটি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক বেশি গভীর করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, রাশিয়ার কাছ থেকে তেল ও পরিশোধিত পণ্য আমদানি করে তুরস্ক ২০২৩ সালে প্রায় ২০০ কোটি ডলার খরচ বাঁচিয়েছে। রয়টার্স বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও আঙ্কারা তার প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে আরো পণ্য আমদানি করতে চায়।

বিভিন্ন তথ্যচিত্র থেকে জানা যাচ্ছে যে, রাশিয়ার কাজ থেকে তুরস্ক নভেম্বর মাসে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল কিনেছে। গত মাসে রাশিয়া সমুদ্রপথে যত তেল বিক্রি করেছে তার শতকরা ১৪ ভাগ একা তুরস্ক কিনেছে। রয়টার্স বলছে, আগামী মাসগুলোতে তুরস্ক এই তেল কেনার পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page