February 23, 2026, 6:25 pm
শিরোনামঃ
মাগুরায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনা প্রদান ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশদ্রোহী ইউনুস বাহিনীর দেড় বছরের অপকর্ম ফাঁস করে দিলেন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : স্থানীয় সরকারমন্ত্রী পুনরায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার : তথ্যমন্ত্রী ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় ১২ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-মালদ্বীপ সরাসরি ফ্লাইট সিরাজগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ ১ জন আটক গাইবার্ন্ধায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসনে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব গুতেরেস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সর্বাত্মক সামরিক হামলার জন্য তিনি “গভীরভাবে উদ্বিগ্ন”। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের এই আগ্রাসন দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে গুতেরেস পশ্চিম তীরের জেনিন, তুলকারেম এবং তুবাস এলাকার ওপর আক্রমণ সহ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

গতকাল (বুধবার) ভোরে ইসরাইলের বর্বর বাহিনী ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় আগ্রাসন চালায়। এজন্য জেনিন, তুলকারেম এবং তুবাসে শত শত সেনা মোতায়েন করে। ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৭ ফিলিস্তিনি শহীদ হন যার মধ্যে শিশু রয়েছে। গুতেরেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page