November 3, 2026, 6:11 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার (২৯ নভেম্বর) ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এদিকে হামলায় ইসরাইলি এক সেনা আহত হওয়ার পর গাড়ি হামলা চালানো এক সন্দেহভাজন নিহত হয়েছেন। ইসরায়েলি হাসপাতাল ও সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে রাতারাতি দুইটি পৃথক সংঘর্ষে সেনাদের উপর হামলাকারী দাঙ্গাকারীদের উপর গুলি চালায়। তারা জানায়, জেরুজালেমের উত্তরে সন্দেহভাজন এক ব্যক্তির গাড়ি হামলায় ২০ বছর বয়সী এক নারী সেনা আহত হয়েছেন এবং সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জেরুজালেমের শারি তিজাদেক হাসপাতাল হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এই বছর পশ্চিম তীরে অনেক সহিংস ঘটনা ঘটেছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলি সামরিক অভিযান চলছে। বহু ফিলিস্তিনি যোদ্ধা ও বেসামরিক লোককে হত্যা করা হচ্ছে।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার কাছে কাফর ইনে ইসরায়েলি সেনাদের হাতে দুই ভাই নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে জানানো হয়, বেইত উমরে ইসরায়েলি সেনাদের হাতে তৃতীয় ব্যক্তি নিহত হয়েছেন। তার মাথায় গুলি লেগেছিল। এছাড়াও মঙ্গলবার বিকেলে রামাল্লার উত্তরে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনীর হাতে চতুর্থ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। তার বুকে গুলি লাগে বলে জানা যায়।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা জানায়, রামাল্লার কাছে ওয়াফা নামের ওই ব্যক্তি নিহত হয়।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page