April 6, 2026, 3:12 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ ; ইসরাইলি সেনাদের রাবার বুলেট ও টিয়ার গ্যাসে বহু আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। গতকাল (শুক্রবার) কালকিলিয়া শহরের কাফ্‌র কাদুম গ্রামে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা এই খবর দিয়েছে।

শান্তিপূর্ণ বিক্ষোভ সত্ত্বেও ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোঁড়ে। এতে অন্তত সাতজন ফিলিস্তিন উল্লেখযোগ্য মাত্রায় আহত হন। এছাড়া, বহু ফিলিস্তিনিকে তাৎক্ষণিকভাবে  চিকিৎসা নিতে হয়েছে।

১৯৬৭ সালের যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল পূর্ব বায়তুল মুকাদ্দাস-সহ পশ্চিম তীর দখল করে নেয়। তবে আন্তর্জাতিক সমাজ ইসরাইলের এই দখলদারিত্বকে কখনো মেনে নেয়নি।

১৯৬৭ সালে পূর্ব বায়তুল মুকাদ্দাস-সহ পশ্চিম তীর দখল করে নেয়ার পর এই পর্যন্ত সাত লাখের বেশি ইহুদিকে এসব এলাকায় বসবাসের সুযোগ করে দিয়েছে তেল আবিবের বর্ণবাদী সরকার। এসব বসতি গড়ে ওঠা সত্ত্বেও বেশিরভাগ ফিলিস্তিনি নাগরিক পশ্চিম তীরকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ কল্পনা করেন এবং তারা পূর্ব বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চান।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page