February 24, 2026, 5:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে দখলদার ইসরাইলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি শহীদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় আরো দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এ নিয়ে গত ২৪ ঘন্টায় পশ্চিম তীরে ইহুদিবাদীদের হামলায় চার ফিলিস্তিনি শহীদ হলেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলিদের গুলিতে মারাত্মক আহত লাবিব দুমায়দি নামে ১৯ বছর বয়সী এক তরুণ আজ (শুক্রবার) সকালে মারা গেছেন।

গতকাল সন্ধ্যায় নাবলুস শহরের হুয়ারা এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। বর্বর ইহুদিবাদীরা এই তরুণের হার্টে গুলি করেছিল। গতকাল সন্ধ্যায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ইসরাইলি সেনাদের সমর্থন নিয়ে হুয়ারা এলাকায় উস্কানিমূলক হামলা চালায় । এর কয়েক ঘন্টা আগে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে আর এক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে।

এছাড়া, গতকাল সকালের দিকে পশ্চিম তীরের তুলকারাম শহরে ইসরাইলি সেনারা গুলি চালিয়ে হুজাইফা ফারেস এবং আব্দুর রহমান আতা নামে দুই তরুণকে শহীদ করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, এ দুই তরুণ তাদের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সদস্য।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page