April 6, 2026, 4:38 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সৈন্যরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। শুক্রবার ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই দুই ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, শুক্রবার পশ্চিম তীরে পাথর নিক্ষেপকারীদের সাথে সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যরা গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে।

ইসরায়েলের সীমান্ত পুলিশ বলেছে, রামাল্লাহ শহরের কাছের উম্মে সাফা গ্রামের কাছে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় মুখোশ পরিহিত সন্দেহভাজন ফিলিস্তিনিদের পাথর ও ঢিল নিক্ষেপের ফলে সৈন্যদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

পরে সীমান্তরক্ষী পুলিশের এক সদস্য হামলাকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উম্মে সাফা গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে।

ফিলিস্তিনের মেডিকেল কর্মকর্তারা বলেছেন, পৃথক এক ঘটনায় নাবলুস শহরের কাছে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছে। এই ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সৈন্যরা।

ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। ফিলিস্তিনিরা যেসব অঞ্চলকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেসব অঞ্চলের মাঝে পশ্চিম তীর অন্যতম। এই অঞ্চলটিতে গত ১৫ মাসের বেশি সময় ধরে সহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি ইসরায়েলি সৈন্যদের অভিযান, ফিলিস্তিনিদের সড়কে হামলা এবং ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সূত্র: রয়টার্স।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page