October 18, 2026, 8:01 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানকে হামলার উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিল আফগানিস্তানের তালেবান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশটি তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, ‘আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এই হামলার উপযুক্ত জবাব পাকিস্তানকে দিতে হবে।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের বারমাল এলাকায় পাকিস্তানের যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণের পর সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই বিমান হামলা মূলত সীমান্তে সক্রিয় পাকিস্তানি তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে চালানো হয়েছে। সূত্রের দাবি, আফগানিস্তান তাদের মাটি ব্যবহার করে পাকিস্তানকে অশান্ত করছে।

অন্যদিকে, তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি এ হামলাকে বেসামরিক মানুষদের ওপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, হামলায় বেশ কয়েকজন শিশু ও সাধারণ মানুষ নিহত হয়েছেন।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, পাকতিকার বারমাল জেলায় মঙ্গলবার রাতে চালানো বিমান হামলায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো আকস্মিক হামলা চালায়। মুহূর্তের মধ্যে শান্ত গ্রামগুলো বোমার আঘাতে কেঁপে ওঠে। স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালাচ্ছেন।

এ হামলা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে নিরাপত্তা সূত্র দাবি করেছে, হামলার উদ্দেশ্য ছিল সীমান্তে পাকিস্তানি তালেবানদের কার্যক্রম বন্ধ করা।

এই হামলার ঘটনায় সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের এমন হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর প্রভাব সীমান্তের জঙ্গিগোষ্ঠীগুলোকেও উৎসাহিত করতে পারে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page