September 23, 2026, 6:33 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মেয়েদের স্কুলে আগুন দিলো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাইবার পাখতুনখোয়া জেলার বান্নুর মেরিয়ান তেহসিলের একটি বালিকা বিদ্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। কোটকা মুম্বাতি বারাকজাইয়ের সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আগুনে স্কুলের সায়েন্স ল্যাব পুড়ে ছাই হয়ে যায়। দুর্বৃত্তরা স্কুলের সোলার প্যানেল এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে এবং স্কুলের সীমানা প্রাচীরও ভাংচুর করেছে। তারা প্রধান ফটকের কাছে হুমকিমূলক দেয়ালচিত্র লিখে রেখে গিয়েছে। স্কুলটিতে ক্লাস পুনরায় শুরু করার চেষ্টা করলে আরও হামলার হুঁশিয়ারি দেয় হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ইফতিখার খান বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছেন। শীতকালীন ছুটির কারণে জেলার স্কুলগুলি বর্তমানে বন্ধ রয়েছে। এদিকে, গত বছর নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পর জঙ্গি হামলা বেড়ে যাওয়ার পর স্কুলে অগ্নিসংযোগের ঘটনা এটিই প্রথম। তবে এ বছর খাইবার পাখতুনখোয়ায় মেয়েদের স্কুলে হামলার ঘটনা এটাই প্রথম নয়।

২০২৩ সালের মে মাসে উত্তর ওয়াজিরিস্তান জেলায় দুটি বালিকা বিদ্যালয় উড়িয়ে দেয় সন্ত্রাসীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে মসজিদে ধ্বংসাত্মক বোমা হামলায় ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানিসহ ক্রমবর্ধমান হামলার প্রতিক্রিয়ায় ইসলামাবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার পর এই হামলা চালানো হলো। জিও নিউজের খবরে বলা হয়, ঐতিহাসিকভাবে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) চরমপন্থীরা প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নারী শিক্ষা নিষিদ্ধ করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page