October 30, 2026, 5:28 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৩ বিমান ক্ষতিগ্রস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ৬ জন সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে বিমান ঘাটিতে এই হামলা চালিয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, শনিবার দিনের প্রথম প্রহরেই পাকিস্তান বিমান বাহিনীর মিয়ানওয়ালি প্রশিক্ষণ ঘাঁটিতে একটি জঙ্গি হামলা প্রতিরোধ করা হয়েছে। ঘাঁটিতে প্রবেশ করার আগেই তিন জঙ্গি নিহত হয়েছে। বাকি তিনজনকে কোণঠাসা করা হয়েছে।

জানা গেছে, জঙ্গিরা মিয়ানওয়ালি বিমান ঘাঁটির দেওয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভেতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page