October 7, 2026, 11:37 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে পৌঁছেছে রুশ এলপিজির প্রথম চালান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া থেকে এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) প্রথম চালান পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। পাকিস্তান হলো রুশ জ্বালানির অন্যতম ক্রেতা।

গত বছর পাকিস্তান ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় একটি তেলের চালান গ্রহণ করেছে পাকিস্তান। এবার ইরানের সহায়তায় রুশ এলএনজির চালান পৌঁছালো দেশটিতে।

রুশ দূতাবাস সমাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানায়, ইরানের মাধ্যমে পাকিস্তানে এক লাখ মেট্রিক টন এলপিজি সরবরাহ করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, দ্বিতীয় চালানের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এক্ষেত্রে ইরান কীভাবে সহায়তা করছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর খরচ ও মূল্যছাড়ারের ব্যাপারেও কোনো তথ্য দেওয়া হয়নি।

পাকিস্তান জানিয়েছে, এর আগে তেলের চালানের মূল্য চীনা মুদ্রায় পরিশোধ করা হয়।

পাকিস্তানের আমদানি ব্যয়ের অধিকাংশই খরচ হচ্ছে জ্বালানিখাতে। তবে অর্থনৈতিকভাবে সংকটে থাকা দেশটি রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কেনার প্রস্তাবে কিছুটা স্বস্তিতে রয়েছে। সূত্র: জিও নিউজ



Our Like Page